দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার দুর্গাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নূর মোহাম্মদের ছুরিকাঘাতে ওয়াহিদুল ইসলাম কেলিস (৩৩) নামের এক যুবক নিহত হয়েছে।
শনিবার (২ মে) দিবাগত রাতে পৌর শহরের তেরী বাজার এলালায় এ ঘটনার ঘটে। নিহত কেলিস ওই এলাকার মৃত আব্দুল মৃধার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিনগত রাত ১১টার দিকে তেরী বাজার এলাকায় তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে নূর মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম কেলিসকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে সেখানে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে রাতেই দুর্গাপুর থেকে নূর মোহাম্মদের মা নূরনাহার ও তার বোন-জামাই মাজেদুলকে গ্রেপ্তার করে। এরপর আজ রোববার (৩ মে) ভোরে নেত্রকোনার মালনী এলাকা থেকে মূল অভিযুক্ত নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয় এবং ঘটনাস্থলে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ‘ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।’
কেএম/জে আই